News Flash

Image

দিনদুপুরে বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

আগরতলা,১৬ জানুয়ারি : দিবালোকে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে এক বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে ১ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়েছে। ওই ঘটনায় করইলং শিশু বিহার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় করইলং শিশু বিহার এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি দুলাল সূত্রধর সহ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে চলে যান। সন্ধ্যায় সাতটা নাগাদ বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যরা বাড়ি এসে দেখতে পায় ঘরের দরজায় লাগানো তালা ভাঙ্গা রয়েছে। সাথে সাথে ঘরের মধ্যে প্রবেশ করে প্রত্যক্ষ করেন সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে। ঘরে থাকা নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করছে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top