News Flash

Image

২ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ দুজনকে আটক

আগরতলা, ১৫ জানুয়ারি: গোপন সূত্রের
ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে শুকনো গাঁজা, ৩০০ কৌটা হেরোইন সহ নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। সাথে দুইজনকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানান এনসিসি থানার ওসি সুশান্ত দেব।

এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে খেজুর বাগান এলাকায় লোকনাথ রায়ের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে লোকনাথ রায়ের বাড়ি থেকে শুঁকনো গাঁজা, ৩০০ কৌটা হেরোইন, নগদ ১৯ হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তির মূলে দীপঙ্কর রায় নামে আরও একজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

রাবার চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা

শান্তিরবাজার, ২২ জুন : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বগাফা রোড সংলগ্ন পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক ব্যক্তিকে…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top