News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফিলিপাইনের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা ভারতের মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা
Image

ফিলিপাইনের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা ভারতের মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : প্রতিরক্ষা, প্রযুক্তি এবং সাংস্কৃতিক অংশীদারিত্ব নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে আজ বুধবার ফিলিপাইনের পররাষ্ট্র বিষয়ক সচিব এনরিক মানালোর সঙ্গে ভারতের বিদেশ দফতরের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা (অসম থেকে রাজ্যসভার সদস্য, সাংসদ)-র এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

১৪ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভারতের মন্ত্রী পবিত্র মার্ঘেরিটার ফিলিপাইন সফর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পালাউ এবং মাইক্রোনেশিয়ায় বৃহত্তর কূটনৈতিক মিশন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এরই অঙ্গ হিসেবে আগামীকাল (১৬ জানুয়ারি) পালাউতে তিনি রাষ্ট্রপতি সুরঞ্জেল হুইপস জুনিয়রের দ্বিতীয় মেয়াদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

প্ৰসঙ্গত, মাইক্রোনেশিয়ায় মন্ত্রীর আসন্ন সফর প্রশান্ত মহাসাগরীয় দেশের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের কাৰ্যক্ৰম। গত বছর পাপুয়া নিউ গিনিতে ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে অনুসরণ করে এই কূটনৈতিক আউটরিচ বলে মনে করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের এই সফর ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের উপস্থিতি মজবুত করার ক্ষেত্ৰে একটি কৌশলগত চাপের প্রতিনিধিত্ব করে।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top