News Flash

  • Home
  • খেলা
  • আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত -পাকিস্তানকে নিয়ে ডকুমেন্টারি করার পরিকল্পনা নিয়েছে নেটফ্লিক্স 
Image

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত -পাকিস্তানকে নিয়ে ডকুমেন্টারি করার পরিকল্পনা নিয়েছে নেটফ্লিক্স 

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.): আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত–পাকিস্তান ম্যাচ সামনে রেখে বিশেষ একটি তথ্যচিত্র করার পরিকল্পনা করেছে নেটফ্লিক্স।এই ডকুমেন্টারি সিরিজের নাম দেওয়া হয়েছে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা: ভারত বনাম পাকিস্তান।’ আগামী ৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে।

নেটফ্লিক্সের এই ডকুমেন্টারিতে ১৯৭৮ সালে এই দুই দল প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের কিছু গল্পও উঠে আসবে এই তথ্যচিত্রে। তাছাড়া এই তথ্যচিত্রে সুনীল গাভাস্কার ও শোয়েব আখতারের মতো কিংবদন্তিদের কাছ থেকে দর্শকেরা অজানা অনেক কিছুই জানতে পারবেন। তাছাড়া ভারত–পাকিস্তানের ২২ গজের দ্বৈরথের কিছু রোমাঞ্চকর তথ্যও তুলে ধরা হবে। নেটফ্লিক্সের এই ডকুমেন্টারি সিরিজে সৌরভ গাঙ্গুলি, বীরেন্দর শেহবাগের মতো কিংবদন্তিরাও থাকছেন।

Releated Posts

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top