News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া দেড় লক্ষাধিক টাকার চেইন উদ্ধার, ধৃত ছিনতাইকারী
Image

চুরি যাওয়া দেড় লক্ষাধিক টাকার চেইন উদ্ধার, ধৃত ছিনতাইকারী

আগরতলা, ১৩ জানুয়ারি: চুরি যাওয়া দেড় লক্ষাধিক টাকার চেইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। সাথে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ উদ্বারকৃত গলার চেইন প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ।

পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বলেন, গত ১০ নভেম্বর কামান চৌমুহনী মধ্য পাড়া থেকে শংকরী সেন বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন। তার পেছন থেকে টমটমে করে একটি যুবক গলা থেকে সোনার চেইন জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। ততক্ষণে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পরর্বতী সময়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। তদন্তে নেমে সাধুটিলার বাসিন্দা দেবব্রত দাস নামে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এদিন তিনি আরও বলেন, চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top