News Flash

  • Home
  • খেলা
  • স্প্যানিশ সুপার কাপ:রিয়ালকে বিধ্বস্ত করে ১৫তম শিরোপা জিতল বার্সেলোনা 
Image

স্প্যানিশ সুপার কাপ:রিয়ালকে বিধ্বস্ত করে ১৫তম শিরোপা জিতল বার্সেলোনা 

জেদ্দা, ১৩ জানুয়ারি (হি.স.): সৌদি আরবের জেদ্দায় রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে ১৫তম বারের জন্য শিরোপা জিতল হান্সি ফ্লিকের বার্সেলোনা।

গতবারও ফাইনালে রিয়ালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ কিন্তু শুরুটা ভালোই করেছিল।

ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম আক্রমণ থেকে গোল তুলে নেয় রিয়াল। ভিনিসিউসের পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

এরপরই বার্সা আর দাঁড়াতেই দেয়নি রিয়াল মাদ্রিদকে। প্রথম হাফেই গুনে গুনে চার গোল দিয়ে রিয়ালকে ম্যাচ থেকে আউট করে দেয়। লেভানডোভস্কির কাছ থেকে বল পেয়ে বার্সাকে সমতায় ফেরান ইয়ামাল। এরপর ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ২-১এ এগিয়ে দেন লেভানডোভস্কি। ৩৯ মিনিটে রাফিনিয়া তৃতীয় গোল করেন। জুলস কুন্দের ক্রসে বক্সের বাইরে থেকে চমৎকার হেডে গোল করেন রাফিনিয়া। প্রথমার্ধের ৯ মিনিটেই যোগ করা সময়ে ৪ নম্বর গোলটি করেন বালদে।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আরও একটি গোল করে বার্সিলোনা ব্যবধান বাড়িয়ে ৫-১ করে । কাসাদোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। ৫৬ মিনিটে বক্সের বাইরে এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেজনি। ওই ফ্রি কিক থেকে রিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

আর কোনও গোলের দেখা পায়নি দুটি দল। ৫-২ গোলে ম্যাচ জেতে। এই প্রথমবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ক্লাসিকোয় ৪ গোল করল বার্সেলোনা।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top