News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে সপ্তদিনব্যাপী রাষ্ট্রীয় যুব উৎসব
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে সপ্তদিনব্যাপী রাষ্ট্রীয় যুব উৎসব

আগরতলা, ১৩ জানুয়ারী :  কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে সাত দিনব্যাপী রাষ্ট্রীয় যুব সপ্তাহ অনুষ্ঠিত হবে। সপ্ত দিনব্যাপী এই যুব সপ্তাহের অঙ্গ হিসেবে বিগত ১২/০১/২০২৫ তারিখে রাষ্ট্রীয় যুব দিবস প্রতিপালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন  আগরতলায় বিবেক নগরে অবস্থিত রামকৃষ্ণ মঠের প্রবন্ধক স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ মহোদয়। তিনি তার ভাষণে স্বামী বিবেকানন্দের  ন্যায় , নীতি, আদর্শকে উপস্থিত শিক্ষার্থীদের সম্মুখে তুলে ধরেছেন। আধ্যাত্মিক,  দার্শনিক, সমাজবিদ এবং যুব আইকন স্বামী বিবেকানন্দ  সমাজ, জাতি এবং পরিবেশে চিরন্তন শক্তিশালী ইতিবাচক ছাপ রেখেছেন; যা ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে সাহায্য করবে, অনুপ্রাণিত করবে , সক্ষম করবে এবং সনাতন ধর্মের মৌলিক ভিত্তিকে গ্রহণ ও লালন করবে।

 এই অনুষ্ঠানে অধ্যক্ষতা করেন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরের মাননীয় নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র।

শাশ্বত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধদর্শন বিদ্যাশাখার অধ্যক্ষ প্রফেসর অবধেস কুমার চৌবে । তাছাড়া বিশেষ অতিথি রূপে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষাশাস্ত্র বিদ্যাশাখার অধ্যক্ষ প্রফেসর বুলুসু পদ্মামিত্র শ্রীনিবাস। উক্ত অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ধর্মশাস্ত্র বিদ্যাশাখার অধ্যক্ষ ড. মনোজ কুমার সাহু মহোদয় এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন ধর্মশাস্ত্র বিভাগের সহায়ক আচার্য ড. সৌম্যজ্যোতি সাহা মহোদয়। রাষ্ট্রগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

Releated Posts

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top