News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার বিরাট উৎসব মহাকুম্ভ : প্রধানমন্ত্রী
Image

ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার বিরাট উৎসব মহাকুম্ভ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের সূচনায় আনন্দ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “পৌষ পূর্ণিমায় পবিত্র স্নানের মধ্য দিয়ে আজ থেকে প্রয়াগরাজের পুণ্যভূমিতে মহাকুম্ভ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত এই ঐশ্বরিক অনুষ্ঠানে আমি সমস্ত ভক্তদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা কামনা করছি, ভারতীয় আধ্যাত্মিক পরম্পরার এই মহৎ উৎসব আপনাদের সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা যোগাবে।”

উল্লেখ্য, উত্তর প্রদেশের প্রয়াগরাজে সূচনা হয়েছে মহাকুম্ভের। সোমবার ভোর থেকেই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন অগণিত ভক্তরা। দেশ-বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক ভক্তরা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান (শাহী স্নান) করেছেন। সোমবার ভোর থেকেই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে জড়ো হতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। ইতিমধ্যেই ৫০ লক্ষের বেশি মানুষ শাহী স্নান করেছেন।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top