News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআইএম ধর্মীয় অনুষ্ঠানে বিশ্বাস করে না : বিপ্লব কুমার দেব।
Image

সিপিআইএম ধর্মীয় অনুষ্ঠানে বিশ্বাস করে না : বিপ্লব কুমার দেব।

তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারি : সিপিআইএম ধর্মীয় অনুষ্ঠানে বিশ্বাস করে না। কিন্তু বিজেপি দল ধর্মীয় রীতিনীতি বিশ্বাস করে। সোমবার তেলিয়ামুড়া মহকুমা চাকমাঘাটস্থিত খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে  দুদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধনে এই কথা বলেন বিপ্লব কুমার দেব।

গোটা রাজ্যে যখন উগ্রবাদী সমস্যা ছিল সেই সময়  জাতি-উপজাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯৯৯ সালে তেলিয়ামুড়া মহকুমা চাকমাঘাটস্থিত খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে  দুদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলা আয়োজন করা হয়েছিল। সেই সময় থেকে আজকের দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণাথীদের সমাগমে দুইদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

সোমবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্ভোধন করেন। বিপ্লব কুমার দেব ছাড়া ও উপস্থিত ছিলেন জেলা সভাপতি,জেলা শাসক সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দরা।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুইদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। উত্তরিয়া এবং ফুলের তোড়া দিয়ে সাংসদ বিপ্লব কুমার  দেব সহ মঞ্চে মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথি বর্গদের বরণ করে নেন মেলা কমিটির পক্ষ থেকে। পরে তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের সম্মান সম্মান প্রদান করেন সংসদ বিপ্লব কুমার দেব। পরে সরকারি বিভিন্ন দলগুলি উদ্বোধন করেন সংসদ বিপ্লব কুমার দেব।

তিনি এই পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠানে উপস্থিত থেকেও উদ্বোধক এর ভাষণে বলেন, সিপিআইএম ধর্মীয় অনুষ্ঠান বিশ্বাস করে না। কিন্তু বিজেপি দল ধর্মীয় রীতিনীতি বিশ্বাস করে। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য জুড়ে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করে চলেছে। সিপিআইএম আমলে পানীয় জলের জন্য সংগ্রাম করতে হয়েছে। বিজেপি সরকারের আমলে রাস্তাঘাটে উন্নয়ন হয়েছে। সারারাতব্যাপী চলবে জাতি উপজাতিদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top