News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা শহরে মোট ৩১.৪৭ একর সরকারী জমি অবৈধ দখলদারদের হাতে রয়েছে, বিধানসভায় তথ্য
Image

আগরতলা শহরে মোট ৩১.৪৭ একর সরকারী জমি অবৈধ দখলদারদের হাতে রয়েছে, বিধানসভায় তথ্য

আগরতলা, ১৩ জানুয়ারি: আগরতলা শহরে মোট ৩১.৪৭ একর সরকারী জমি অবৈধ দখলদারদের হাতে রয়েছে। আপাতত তাদেরকে উচ্ছেদ করার কোনোও পরিকল্পনা নেই রাজ্য সরকারের। আজ ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় দিনে তিপরা মথা বিধায়ক রঞ্জিত দেবর্বমার তারকা চিহ্ন বিহীন প্রশ্নের লিখিত জবাবে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। 

এদিনের প্রশ্নের জবাবে অর্থদপ্তর থেকে জানানো হয়েছে, রাজ্যে সরকারী জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা বিষয়ে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন ১৯৬০ সালের প্রণীত ধারা ১৫ মোতাবেক গ্রহন করা হয়ে থাকে। ওই ধারায় বিনা বিধিসঙ্গত অ অধিকারে কেহ সরকারের কোন জমি দখল করিলে বা করিতে থাকিলে তাকে অনধিকার দখলকারী বলিয়া গণ্য হইবে এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ঐ ভূমি হইতে সরাসরি উৎখাত হইবে। ঐ ভূমির উপরিস্থ দালান বা অন্য নির্মাণ কর্তৃপক্ষ কর্তৃক নির্দ্ধারিত সময়ের মধ্যে অপসারিত না হইলে সরকার তা বাজেয়াপ্ত এবং উপযুক্ত কর্তৃপক্ষের আদেশানুযায়ী হস্তান্তরিত হইতে পারিবে। কিন্তু এইরুপ দালান বা অন্য নির্মাণ কার্য্যের বাজেয়াপ্তকরণের আদেশের পরিবর্তে উপযুক্ত কর্তৃপক্ষ তাহার সম্পূর্ণ বা আংশিক ধবংসের আদেশ দিতে পারবেন।

আরও জানানো হয়েছে, দখলকরীর অর্থদন্ডও হইতে পারে এবং অর্থের পরিমান উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ঐ জমির বার্ষিকস্থিত মূল্যায়ন স্থিরীকৃত হবে তার অনধিক ছয়গুন হবে এবং এই অর্থরাশি বকেয়া ভূমি রাজস্ব স্বরূপে আদায়যোগ্য হবে। উপরোক্ত লিখিত অর্থদন্ড দিলে অসংগৃহীত শস্যাদির রক্ষন, সংগ্রহ ও অপসারনের অধিকার অন্যধিকার দখলকরী পাবে। এছাড়াও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণের জন্য ত্রিপুরা পাবলিক প্রেমিসেস (ইভিকসান অফ আনঅথরাইজড অকোপেন্টস) আইন, ১৯৮৩ সালে প্রণয়ন করা হয়েছে, যার সাহায্যে সরকারী জমি বে-আইনিভাবে দখলদারদের উচ্ছেদের গুরত্বপূর্ণ সহায়ক। উপরোক্ত ত্রিপুরা পাবলিক প্রেমিসেস ( ইভিকসান অফ আনঅথরাইজড অকোপেন্টস) আইন, ১৯৮৩ মোতাবেক সরকারি জমি পুনরুদ্ধারের জন্য জেলা ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা হস্তান্তর করা আছে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top