News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের ডুম্বুর জলাশয়ে দূর্ঘটনার কবলে অত্যাধুনিক বোট, অক্ষত অবস্থায় উদ্ধার যাত্রীদের
Image

ফের ডুম্বুর জলাশয়ে দূর্ঘটনার কবলে অত্যাধুনিক বোট, অক্ষত অবস্থায় উদ্ধার যাত্রীদের

আগরতলা, ১১ জানুয়ারি: রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নারকেল কুঞ্জে ভ্রমণে গিয়ে ডুম্বুর জলাশয়ে যাত্রী নিয়ে একটি অত্যাধুনিক বোট উল্টে গিয়েছে। যদিও অক্ষত অবস্থায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ দুপুর তিনটে নাগাদ নারকেল কুঞ্জে ভ্রমণে গিয়ে ডুম্বুর জলাশয়ে যাত্রী নিয়ে একটি অত্যাধুনিক বোট উল্টে গিয়েছে। ওই বোটে মোট ১৫ জন যাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পর্যটকদের অতি উৎসাহের ফলে দুর্ঘটনার কবলে পডতে হয়েছে। যদিও অক্ষত অবস্থায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

এদিকে এবিষয়ে গণ্ডাছড়ার ভারপ্রাপ্ত এসডিএম ওঙ্কার দেব জানিয়েছেন, নারকেলকুঞ্জে শনিবার দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি ব্যক্তিগত মালিকানাধীন। নারকেলকুঞ্জ সোসাইটিতে নথিভুক্ত নয় ওই বোটটি। নৌকায় পরিবহন করা পর্যটকরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।   নৌকার শেডের উপর দাঁড়িয়েছিলেন পযটকরা। যার ফলে বোটটি দুর্ঘটনাগ্রস্ত হয়। স্হানীয় প্রশাসন থেকে লাইফ জ্যাকেট রাখা সহ প্রয়োজনীয় নির্দেশিকা থাকার পরও তা মানেনি সংশ্লিষ্ট বোটটি। নৌকাটি সিজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

Releated Posts

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top