News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাম মন্দির ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য : প্রধানমন্ত্রী
Image

রাম মন্দির ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ শুভেচ্ছা বার্তায় লিখেছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ত্যাগ, তপস্যা ও সংগ্রামের পর নির্মিত এই মন্দির আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য।

অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষ্যে তিন দিন ব্যাপী বিরাট অনুষ্ঠান শনিবার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ২২ জানুয়ারি শ্রী রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন করেন। হিন্দু চান্দ্র পঞ্জিকা অনুসারে প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি শনিবার পালিত হচ্ছে। এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। শতাব্দীর পর শতাব্দী ধরে ত্যাগ, তপস্যা ও সংগ্রামের পর নির্মিত এই মন্দির আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্য। আমি আত্মবিশ্বাসী যে, এই দিব্য ও বিশাল রাম মন্দির একটি বিকশিত ভারতের সংকল্প অর্জনে মহান অনুপ্রেরণা হয়ে উঠবে।

Releated Posts

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026

ইতালির বোরখা নিষেধাজ্ঞা: ‘দেশের আইনকে সম্মান করা উচিত’, বললেন ইসলামি ধর্মীয় পণ্ডিত

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির স্কুলগুলিতে বোরখা ও নিকাব পরার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইসলামি ধর্মীয় পণ্ডিত মুফতি…

ByByNews Desk Sep 21, 2026

যাদবপুরে মমতা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, তদন্তে পুলিশ; বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (এমএআইটিসি) একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top