News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মূল অভিযুক্তদের ধরছে না ইডি : জিতেন্দ্র চৌধুরী
Image

মূল অভিযুক্তদের ধরছে না ইডি : জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১১ জানুয়ারি : মূল অভিযুক্তদের ধরছে না ইডি। রাজ্যে ইডির অভিযান প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

প্রসঙ্গত সম্প্রতি ত্রিপুরার সাতটি স্থানে একযোগে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হানা দিয়েছিল। মূলত, আর্থিক অনিয়ম ও মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তি ও সংস্থাগুলির বিরুদ্ধে এই অভিযান করা হয়েছিল।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কথায়, রাজ্যে বহু নেতা রয়েছেন যারা আর্থিক অনিয়মের সাথে যুক্ত। তাদের বাড়িতেও ইডির হানা দেওয়া উচিত। এভাবে সাধারণ ব্যবসায়ী বর্গের বাড়িতে হানা দিলে মূল অভিযুক্তদের ধরা যাবে না।

তিনি আরো বলেন, এই ইডির অভিযান থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্যের আর্থিক অর্থনৈতিক শৃঙ্খলা এবং আইনের শাসন ধসে পড়েছে।

তিনি জোর দিতে বলেন, ইডির পক্ষ থেকে এই ধরনের অভিযান আরো হওয়া উচিত। তবে মূল অভিযুক্তরা যেন হাতছাড়া না হয় সেদিকেও নজর দিতে হবে। কারণ এখনো এসব কর্মকাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্তদের ধরা হয়নি। তারা অবাধে নিজের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

Releated Posts

টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতে নাতে আটক দুই যুবক

তেলিয়ামুড়া, ২২ জুন : দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও অন্যান্য সরঞ্জাম…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top