News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেফতার হাসিনা-ঘনিষ্ঠ অভিনেত্রী নিপুন
Image

গ্রেফতার হাসিনা-ঘনিষ্ঠ অভিনেত্রী নিপুন

ঢাকা, ১০ জানুয়ারি (হি.স.): গ্রেফতার হলেন বাংলাদেশের অভিনেত্রী নিপুন আক্তারকে। শুক্রবার সকালে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ধরা হয়। লন্ডন যাচ্ছিলেন তিনি। সেই সময়েই তাঁকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

কী কারণে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। তবে, ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, নিপুনের লন্ডন যাত্রা নিয়ে আপত্তি জানিয়েছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুন। বাংলাদেশের সিনেমার এই নায়িকা আওয়ামি লিগের ঘনিষ্ঠ বলে পরিচিত। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি আওয়ামি লিগের অনেক নেতাকর্মীকে। গা-ঢাকা দিয়েছেন সাংসদ হয়ে নির্বাচিত হওয়া বাংলাদেশের সিনেমার নায়ক ফেরদৌসও। তখন থেকেই আওয়ামি লিগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর সামনে আসতে দেখা যায়নি।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, নিপুনের লন্ডন যাত্রা নিয়ে আপত্তি তুলেছিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংস্থা। যদিও কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছিল সেটা স্পষ্ট নয়। তাঁরা ওই সংস্থার নির্দেশ মেনে কাজ করেছেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের এক আধিকারিক। জানা গিয়েছে, বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটের যাত্রী ছিলেন নিপুন। মুখে মাস্ক পরে গিয়েছিলেন তিনি। বোর্ডিং পাসও নিয়েছিলেন এই অভিনেত্রী। তাঁকে চিনে ফেলেন ইমিগ্রেশন বিভাগের আধিকারিকরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top