News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমিউনিস্টরা ত্রিপুরাবাসীকে কিভাবে বরবাদ করবে সেই চিন্তা করেছে, হাসির ছলে এক হাত নিলেন সাংসদ বিপ্লব
Image

কমিউনিস্টরা ত্রিপুরাবাসীকে কিভাবে বরবাদ করবে সেই চিন্তা করেছে, হাসির ছলে এক হাত নিলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১০ জানুয়ারি : কমিউনিস্টরা শুধু ত্রিপুরাবাসীকে কিভাবে বরবাদ করবে, কিভাবে ত্রিপুরাকে লুট করবে সেই চিন্তা করেছে। ত্রিপুরার উন্নয়ন শুধুমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপি সরকারের দ্বারা। কমিউনিস্টরা কোন সময় ত্রিপুরাবাসীর উন্নতি চাইনি। তারা শুধুমাত্র অভিযোগ করে গেছে। তাদের একটাই অভিযোগ কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সাহায্য করছে না তাই তারা ত্রিপুরাবাসের উন্নয়ন করতে পারছে না। শুক্রবার আগরতলা পুর নিগমের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে ১৩ নং ওয়ার্ডের গুণীজন সম্মাননা প্রদান এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

তিনি আরো বলেন, “একটা সময় এই রাজ্যে তৃণমূল ও সরকার গঠন করার চেষ্টা করেছিল। নির্বাচনের আগে পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যে এসে গেছেন। লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জনসভা করেছেন। দিদি বলেছিলেন একটা রুটি বানিয়ে অর্ধেকটা রুটি ত্রিপুরাকে খাওয়াবেন অর্ধেকটা রুটি পশ্চিমবাংলা কে খাওয়াবেন। কিন্তু সেই রুটিই আবার যে দিদি কুকুরকে খাওয়াবেন তা ত্রিপুরার মানুষ বুঝে গেছিল।”

তিনি আরো বলেন, ২০১৮ সালে সরকার পরিবর্তনের আগে কমিউনিস্টরা স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেছিল তাদের সময়কালকে। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে তিনি দেখেন কমিউনিস্ট সরকার ১৩ লক্ষ কোটি টাকার ঘাটতি রেখে গেছে। তারা শুধু ত্রিপুরাবাসীকে বোকা বানিয়েছে বলে আখ্যায়িত করেন সাংসদ বিপ্লব দেব। কমিউনিস্টদের কটাক্ষ করে তিনি আরো বলেন, কমিউনিস্ট নেতারা কখনো সাধারণ জনগণের সঙ্গে মুখে হাসি নিয়ে কথা বলেন না। তারা সবসময় গুরুগম্ভীর ভাব নিয়ে থাকেন। তাদের মুখে কোন হাসি নেই। এদিন এভাবেই হাসির ছলে কমিউনিস্টদের এক হাত নিলেন সাংসদ বিপ্লব দেব।

Releated Posts

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top