News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বীরচন্দ্রনগর মহানন্দ বৈষ্ণব পাড়ায় রেলের ধাক্কায় মৃত এক
Image

বীরচন্দ্রনগর মহানন্দ বৈষ্ণব পাড়ায় রেলের ধাক্কায় মৃত এক

আগরতলা, ৮ জানুয়ারি: ফের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।আগরতলা সাব্রুমগামী রেলে কাটা পরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ওই ঘটনায় বীরচন্দ্রনগর মহানন্দ বৈষ্ণব পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং দমকলবাহিনী। দমকলবাহিনী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, উদয়পুর মহকুমার রাজারবাগ এলাকার বাসিন্দা দীপল দেবনাথ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার মহানন্দ বৈষ্ণব পাড়ায় তার মেয়ের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। মহানন্দ বৈষ্ণব পাড়ার রেলব্রীজ সংলগ্ন এলাকায় তার মেয়ের বাড়ী। বুধবার সকালবেলা রেললাইনের পাশে আহত অবস্থায় তাকে দেখতে পান এলাকাবাসী। সকাল বেলায় আগরতলা থেকে সাব্রুমগামী রেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। সাথে সাথে তারা শান্তির বাজার দমকল বাহিনীকে খবর দিয়েছেন। সাথে সাথে দমকলকর্মীা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দীপল দেবনাথকে মৃত বলে ঘোষনা করেন। বর্তমানে মৃতদেহ শান্তির বাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।

পুলিশের প্রাথমিক ধারনা, সকাল বেলায় প্রাতভ্রমনে বের হয়ে ঘন কুয়াশার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top