News Flash

  • Home
  • বিদেশ
  • ট্রুডোর পদত্যাগ, আমেরিকার সঙ্গে জুড়তে কানাডাকে প্রস্তাব ট্রাম্পের
Image

ট্রুডোর পদত্যাগ, আমেরিকার সঙ্গে জুড়তে কানাডাকে প্রস্তাব ট্রাম্পের

ওয়াশিংটন, ৭ জানুয়ারি (হি.স.): প্রবল চাপে পড়ে অবশেষে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জাস্টিন ট্রুডো। সোমবারই এই কথা জানিয়েছেন তিনি। শুধুই কানাডার প্রধানমন্ত্রীত্বই নয়, লিবারেল পার্টির নেতার পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। আগামী অক্টোবর মাসে কানাডায় নির্বাচন রয়েছে। তার আগে সেদেশের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটে গিয়েছে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র পেশ করবেন ট্রুডো। এমনটাই জানিয়েছেন তিনি। আর কানাডায় যখন রাজনৈতিক অস্থিরতা, ঠিক তখনই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে আমেরিকার সঙ্গে জুড়ে যাওয়ার প্রস্তাব দিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ হিসেবে কানাডাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প।

তাঁর বক্তব্য, ‘কানাডার জনগণ চান তাঁদের দেশ যেন আমেরিকার ৫১তম প্রদেশ হয়ে ওঠে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য যে বিরাট ভর্তুকি দেওয়া দরকার তা আমেরিকা আর সহ্য করতে পারছে না। জাস্টিন ট্রুডো এই বিষয়টি জানেন এবং সেই জন্যই তিনি পদত্যাগ করেছেন। কানাডা যদি আমেরিকার সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের কোনও বাণিজ্য শুল্ক দিতে হবে না। করের পরিমাণ অনেক কমে যাবে। একইসঙ্গে রাশিয়া ও চিনের চোখরাঙানির হাত থেকে রক্ষা পাবে। একত্রে আমরা এক মহান দেশ হয়ে উঠব।’ তবে এই প্রস্তাব প্রথম নয়, গত নভেম্বরেও কানাডাকে আমেরিকার সঙ্গে জুড়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তখন এই প্রস্তাব খারিজ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Releated Posts

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, নিহত ৮, আহত ৩০-এর বেশি; অভিযুক্ত ১৪ বছরের ছাত্র

ব্যাংকক, ৭ আগস্ট(আইএএনএস): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের…

ByBySandeep Biswas Aug 7, 2026

সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীনের বৈঠক, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কাশিমপুর কারাগারে রাজনৈতিক বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সরব বাংলাদেশের আওয়ামী লীগ

ঢাকা, ৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল জেলে রাজনৈতিক বন্দিদের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গুরুত্বপূর্ণ খনিজ, ওষুধ ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত ভারত-দক্ষিণ আফ্রিকা

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): গুরুত্বপূর্ণ খনিজ (ক্রিটিক্যাল মিনারেল), ওষুধশিল্প এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেছে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top