News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় মোট ভোটার ২৮ লক্ষ ৯১ হাজার ৮২ জন, এক বছরে বাড়ল ৩৪,১৫৭ জন
Image

ত্রিপুরায় মোট ভোটার ২৮ লক্ষ ৯১ হাজার ৮২ জন, এক বছরে বাড়ল ৩৪,১৫৭ জন

আগরতলা, ৬ জানুয়ারি : রাজ্যে ৬০টি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের চূড়ান্ত ভোটার তালিকা আজ (৬ জানুয়ারি, ২০২৫) প্রকাশিত হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার রয়েছেন ২৮,৯১,০৮২ জন। এদের মধ্যে মহিলা ভোটার ১৪,৪০,২৯৯ জন। পুরুষ ভোটার ১৪,৫০,৭০৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৪ জন। সার্ভিস ভোটার রয়েছেন ১১,০৩৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০,৮৩০ জন এবং মহিলা ভোটার ২০৫ জন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

তাতে দেখা যাচ্ছে, গত এক বছরে ৩৪ হাজার ৫১৭ জন নতুন ভোটার চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছেন। ১ জানুয়ারি ২০২৪-কে ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিল ২৮,৫৬,৯২৫ জন। যার মধ্যে ১৪,৩৫, ১৭২ জন পুরুষ, ১৪,২১,৬৭৯ জন মহিলা এবং ৭৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন।

প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার প্রতিলিপি সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে, তহশিল অফিসে, নির্বাচন নিবন্ধন আধিকারিকের (মহকুমা শাসক) অফিসে এবং জেলা নির্বাচন আধিকারিকের (জেলাশাসক) অফিসে পরিদর্শনের জন্য থাকবে। তাছাড়া রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকার প্রতিলিপি দেখতে পাওয়া যাবে। ওয়েবসাইটটি হলো ceotripura.nic.in। সারা রাজ্যে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৩,৩৫২টি।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026

‘সুস্থ সমাজই গড়ে তোলে শক্তিশালী ও সমৃদ্ধ জাতি’ — আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদির আহ্বান

কলকাতা, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে নেতৃত্ব দেন…

ByBySandeep Biswas Jun 21, 2026

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top