News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের
Image

গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের

কৈলাসহর, ৬ জানুয়ারি : সোমবার বিকেলবেলা কৈলাসহর শ্রীনাথপুর ১ নং ওয়ার্ড এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গত এক বছর পূর্বে কৈলাসহর ধলিয়ারকান্দি এলাকার বাসিন্দা আব্দুল মতিনের মেয়ে জাহানারা বেগমের সাথে শ্রীনাথপুর ১ নং ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলামের সামাজিকভাবে বিবাহ হয় । বিবাহ হওয়ার পর থেকেই নানা ধরনের অশান্তি লেগে থাকত তাদের পরিবারে, এমনটাই অভিযোগ।  উক্ত বিষয় নিয়ে একাধিকবার সালিশি সভা  হলেও কোন সমাধান সূত্র বের হয়ে আসেনি।

অভিযোগ, সোমবার বিকেলবেলা জাহানারা বেগমের ভাই আব্দুল আজাদের কাছে ফোন আসে যে জাহানারা বেগম ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তিনি ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে জাহানারা বেগমের বাপের বাড়ির লোকেরা। এলাকাবাসীরা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। ঘটনাস্থলে ছুটে যায় ইরানি থানার পুলিশ।

জাহানারা বেগমের ভাই আব্দুল আজাদের অভিযোগ পরিকল্পিতভাবে জাহানারা বেগমকে তার শ্বশুরবাড়ির লোকেরা খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে।  তিনি আরও বলেন জাহানারা বেগমকে ওরা খুন করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে । সেটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ইরানি থানার পুলিশ।

Releated Posts

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top