News Flash

  • Home
  • ত্রিপুরা
  • (Update) বোমা নয়, পটকা ফাটানো হয়েছে সিপিআইএম নেতার বাড়িতে, দাবি প্রাক্তন বিধায়কের
Image

(Update) বোমা নয়, পটকা ফাটানো হয়েছে সিপিআইএম নেতার বাড়িতে, দাবি প্রাক্তন বিধায়কের

আগরতলা, ৬ জানুয়ারি: বোমা নয়, পটকা ফাটানো হয়েছে সিপিআইএম নেতার বাড়িতে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস।

প্রসঙ্গত, গত শনিবার রাতে আনুমানিক সাড়ে বারোটা নাগাদ সিপিআইএম নরসিংগর লোকাল কমিটির সদস্য তপন শীলের বাড়িতে কতিপয় বিজেপি আশ্রিত দুর্বৃত্ত শক্তিশালী বোমা নিক্ষেপ করে এমনটাই অভিযোগ উঠেছে। বোমা বিস্ফোরণে বাড়ির দেওয়ালে বড় গর্ত হয়ে যায় এবং কয়েকটি ফাটল ধরে।
গোটা এলাকা কম্পিত হয়ে ওঠে। বোমা বিস্ফোরণের আওয়াজে তপন শীল এর কন্যা অসুস্থ হয়ে পড়েন।

এবিষয়ে বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস বলেন, বড়জলায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। রাতের আঁধারে বাম কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগটি সাজানো অভিযোগ দাবি করেন প্রাক্তন বিধায়ক। তাঁর কথায়, বোমা নয়, পটকা ফাটানো হয়েছে সিপিআইএম নেতার বাড়িতে।

Releated Posts

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top