News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: রোমাঞ্চ ছড়িয়ে পয়েন্ট পেল ইউনাইটেড
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: রোমাঞ্চ ছড়িয়ে পয়েন্ট পেল ইউনাইটেড

ম্যানচেস্টার, ৬ জানুয়ারি (হি.স.): লিভারপুলের মাঠে রোমাঞ্চ ছড়িয়ে পয়েন্ট পেল ইউনাইটেড। রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এর ফলে আর্সেনালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল আর্না স্লটের দল। প্রথমার্ধে কোনও গোল হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেড চমক জাগিয়ে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে। পাল্টা জবাব দেয় লিভারপুল, মাক আলিস্তেরের পাস থেকে হাকপো দুর্দান্ত শটে সমতা ফেরান। এরপর, সালাহর সফল স্পট কিকে ৭০ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন।

ডি-বক্সে মাটাইস ডি লিখটের হাতে বল লাগলে লিভারপুল পেনাল্টি পায়, এবং সালাহ তাঁর ১৮তম গোলটি করেন। কিন্তু লিভারপুলের আধিপত্যের মাঝেই ৮০ মিনিটে সমতা টানে ইউনাইটেড। আলেহান্দ্রো গার্নাচোর পাস থেকে দিয়ালো প্লেসিং শটে গোল করেন। লিগে টানা ৩টি ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪টি হারের পর পয়েন্ট পেল ইউনাইটেড। বর্তমানে ১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। তাঁদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে আর্সেনাল দ্বিতীয় স্থানে, আর ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠেছে ইউনাইটেড।

Releated Posts

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top