News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের গোয়েন্দা শাখার হাতে আটক বাংলাদেশি নাগরিক
Image

ধর্মনগরের গোয়েন্দা শাখার হাতে আটক বাংলাদেশি নাগরিক

ধর্মনগর, ৫ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে আজ সকালে একজন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় ধর্মনগরের গোয়েন্দা শাখা। দীর্ঘদিন ধরে সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে পারাপার করছিল সেই ব্যক্তি। আরক্ষা দপ্তরের জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে এসেছে।

প্রসঙ্গত, উত্তির জেলায় বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশের ঘটনা ইতিমধ্যেই বেড়ে উঠেছে। আজ গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগরের বাবুর বাজার এলাকা থেকে একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ধর্মনগরের সিগনাল বস্তিতে বসবাস করছিল এবং মৎস্য ব্যবসা পরিচালনা করছিল।

এদিকে, আটককৃত ব্যক্তির থেকে বাংলাদেশের নথিপত্র ছাড়াও ভারতের আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য ভুয়া পরিচয়পত্র উদ্ধার হয়েছে। বর্তমানে তাকে ধর্মনগর আরক্ষা দপ্তরেনিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে হানা গেছে, ধৃত ব্যক্তির নাম লক্ষু মিয়া। তিনি জানিয়েছেন, তিনি বাংলাদেশে বিএসএফের নজর এড়িয়ে পারাপার করতেন। দুই দেশের পরিচয় পত্র থাকায় তিনি ওপারে বাংলাদেশের পরিচয়পত্র ব্যবহার করতেন এবং ভারতে প্রবেশ করে তিনি ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে বসবাস ও ব্যবসা এতদিন ধরে চালিয়ে আসছিলেন।

এই ঘটনায় ধর্মনগরের গোয়েন্দা শাখার ভূমিকার প্রশ্ন উঠছে। তাছাড়া ইতিমধ্যেই উত্তর ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বেআইনি প্রবেশের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে বলে জেলার বিভিন্ন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

সাতদিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব ২২ জুলাই থেকে: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: আগামী ২২ জুলাই থেকে সাতদিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলার সূচনা হবে।…

ByByReshmi Debnath Jun 23, 2026

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top