News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঁজা ধ্বংসকারী পুলিশের উপর আক্রমণের চেষ্টা, অল্পেতে রক্ষা পেলেন ওসি
Image

গাঁজা ধ্বংসকারী পুলিশের উপর আক্রমণের চেষ্টা, অল্পেতে রক্ষা পেলেন ওসি

আগরতলা, ৫ জানুয়ারী : আজ বংশীবাড়ি চিকনথলী এলাকায় সরকারি জমিতে একাধিক প্লটে অভিযান চালায় বিশালগড় থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানা পুলিশের এই অভিযান। এই অভিযানে প্রায় ৮৬০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। 

ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাঁজা গাছ ধ্বংসের এই অভিযান পরিচালনা করেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন এবং সিআরপিএফ, টিএসআর, এসপিও জোওয়ান সহ ৭০ জন পুলিশ কর্মী। কিন্তু গাঁজা কাটিং করার সময় আচমকা ওই এলাকার গাঁজা কারবারীরা পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করেন। বিশালগড় থানার পুলিশ আক্রমণকারীদের রুখতে টিআর গ্যাস প্রয়োগ করেন। তবে দূর থেকে গাঁজা কারবারীরা পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। 

 গাঁজা কারবারিরা প্রত্যেক শীতের মরসুমে সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগান গুলি তৈরি করে। কিন্তু রাজ্য পুলিশ প্রশাসনের আধিকারিকদের নির্দেশে সিপাহীজলা জেলায় বিভিন্ন থানায় পুলিশের উদ্যোগে গাঁজা বাগান ধ্বংস অভিযান শুরু হওয়ায় বিপাকে পড়েছে গাঁজা কারবারিরা। তাই হয়তো পুলিশের উপর এহেন আক্রমণ সংগঠিত হয়েছে। আজকের এই গাঁজা ধ্বংস অভিযানে অল্পতে রক্ষা বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ একাধিক পুলিশ কর্মী।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top