News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র স্মরণ সভা
Image

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র স্মরণ সভা

আগরতলা, ২ জানুয়ারি: আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃত্বরা এবং তাঁর কর্মজীবন, রাজনৈতিক জীবন নিয়ে বক্তারা আলোচনা করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা, ডাঃ মনমোহন সিং।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে তাঁর প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, জাতীয় কংগ্রেসের তরফ থেকে সাতদিন ব্যাপী প্রত্যেক রাজ্যে রাজ্যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশে সাড়া দিয়ে আজ প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, তৎকালীন সময়ে অর্থমন্ত্রী থাকাকালীন ভারতের অর্থনীতির ব্যাপক পরিবর্তন হয়েছিল। ভারতবর্ষের অর্থনীতির দ্বার খুলে দিয়েছিলেন তিনি।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top