News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা ও র‍্যালি আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন মন্ত্রী সুশান্ত
Image

সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা ও র‍্যালি আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২ জানুয়ারি : ভোক্তা সুরক্ষা আইন, সড়ক নিরাপত্তা এবং মাদকবিরোধী বিষয়ে সাধারণ জনগণ তথা কলেজ পড়ুয়াদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ওই বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন সম্পর্কিত প্রয়োজনীয় আলোচনা করেন তিনি।

ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর, পরিবহন দপ্তর, ট্রাফিক পুলিশ এবং উচ্চ শিক্ষা দপ্তরের সম্মিলিত উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় গুলোতে ভোক্তা সুরক্ষা আইন, সড়ক নিরাপত্তা এবং মাদকবিরোধী কর্মশালা ও সচেতনতামূলক প্রচারণার কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও র‍্যালি আয়োজনের জন্য আজ সচিবালয়ের কনফারেন্স হল ঘরে ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আজকের এই কনফারেন্সে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ অধিকারীকগণ এবং বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রিন্সিপালগণ। মন্ত্রী সুশান্ত চৌধুরী আজকের এই ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে মিলিত হয়ে ওই সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের তারিখ নির্ধারনের পাশাপাশি এই কর্মসূচিকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন।

Releated Posts

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top