আগরতলা, ১ জানুয়ারি : বছরের প্রথম দিনে রাজধানীর মেলার মাঠ এলাকায় গুরুতর দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হন দুজন। ফায়ার ব্রিগেড এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলা শহরের মেলার মাঠ এলাকায় ইকো গাড়ি ও একটি অটোর সংঘর্ষে গুরুতর আহত হন দুই জন। এর মধ্যে একজন ৬-৭ বছর বয়সী শিশুও ছিল।
প্রত্যক্ষদর্শীরা অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয়। দপ্তরের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।



















