বার্ন, ১ জানুয়ারি (হি.স.) মঙ্গলবার বিদায়ী বছরের শেষ দিনে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা (২০২৪) ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। এই নিয়ে টানা তৃতীয়বার বর্ষসেরা হল আর্জেন্টিনা।
গত বছর লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ এবং সুপার কাপের মতো ট্রফি জিতেও সেরা দল হয়নি রিয়াল মাদ্রিদ। তাদেরকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবল দল হল আর্জেন্টিনা।
নববর্ষের আগে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ১১১টি দেশের ৫১৮ জন সাংবাদিকদের ভোটে এই সেরা দল নির্বাচিত হয়েছে।
৫৭৯ পয়েন্ট নিয়ে বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। ৫৫২ পয়েন্ট নিয়ে স্পেন জাতীয় ফুটবল দল হয়েছে দ্বিতীয়। আর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ৫৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিয়েছে।



















