News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে সিপিআইএমের চতুর্থ জেলা সম্মেলনে গিয়ে জনরোষের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী
Image

ধর্মনগরে সিপিআইএমের চতুর্থ জেলা সম্মেলনে গিয়ে জনরোষের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩১ ডিসেম্বর: ধর্মনগরে সিপিআই(এম)-এর চতুর্থ জেলা সম্মেলনে গিয়ে জনরোষের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার। এদিন মানিক সরকারকে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জনতারা। তাঁদের দাবি, অতিসত্বর রোজভ্যালির টাকা ফেরত দিতে হবে।

প্রসঙ্গত, আজ পূর্ব নিধারিত সূচি অনুযায়ী ধর্মনগরের বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবনে সিপিআইএমের উত্তর জেলার চতুর্থ জেলা সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার আগে পার্টির দলীয় পতাকা উত্তোলন করেন দলের সদস্য অঘোর দেবর্বমা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার, সদস্য অঘোর দেবর্বমা, পবিত্র কর সহ অন্যানারা। তখনই ধর্মনগর শহরে সকল মহিলারা এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। এটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবনের সামনে এসে জড়ো হয়। এদিন “আমরা গরিব! রোজভ্যালির টাকা ফেরত চাই” এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।

উল্লেখ্য, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যে রোজভ্যালী বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিল৷ বিভিন্ন সময়ে মনমুগ্দকর লোভনীয় প্রকল্প সামনে এনে ত্রিপুরার লক্ষ লক্ষ মানুষের আমানত সংগ্রহ করে রাজ্য থেকে পালিয়ে যায় রোজভ্যালী৷ জনগণের কষ্টার্জিত আমানত ফেরত পাওয়ার জন্য আমানতকারীরা হন্যে হয়ে ছুটেছেন৷ প্রশাসনের দুয়ারে গিয়েছে৷ তৎকালীন বামফ্রন্ট সরকারের এক মহিলা মন্ত্রীকেও সিবিআই তদন্তে জেরার মুখে পড়তে হয়েছিল৷ সমালোচনায় বিদ্দ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সিপিএমের অনেক নেতাকেই। সেই ক্ষতির ধাক্কা এখনও রাজ্যের আমানতকারীরা কাটিয়ে উঠতে পারছে না৷

আজ এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে মানিক সরকার এসেছে শুনে সকল মহিলারা বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। গেটে পুলিশের ব্যারিগেড থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। তাই বিবেকানন্দ সার্ধ শতবর্ষিকী ভবনের সামনে মহিলারা বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের দাবি, রোজভ্যালীর সমস্ত টাকা ফেরত চাই।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top