News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহিমপুরে পিঠা ও বাউল সংগীত উৎসবে ঐতিহ্যের ছোঁয়া
Image

রহিমপুরে পিঠা ও বাউল সংগীত উৎসবে ঐতিহ্যের ছোঁয়া

বক্সনগর, ৩১ ডিসেম্বর :  শীতকাল মানেই উৎসবের আমেজ। বাংলার শীত উৎসব মানেই পিঠা-পুলির ধুম। এই ঐতিহ্যকে ধরে রাখতে রহিমপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় রহিমপুর গ্রাম পঞ্চায়েত মাঠে এক জমকালো পিঠা ও বাউল উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগরের জনপ্রিয় বিধায়ক তফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অনিল চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবক সুবাস চন্দ্র সাহা, বক্সনগর আরডি ব্লকের চেয়ারপার্সন স্বপ্না নম, বিডিও সন্দীপ পাল এবং রহিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

উৎসবে গ্রামের মহিলারা ১১টি পিঠার স্টল নিয়ে অংশগ্রহণ করেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পিঠার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অতিথিরা স্টল ঘুরে ঘুরে পিঠা ক্রয় করে সেই ঐতিহ্যবাহী স্বাদ উপভোগ করেন।

বিধায়ক তফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, “গত ২৫ বছরেও এমন ধরনের উৎসব দেখা যায়নি। ছোটবেলায় মায়ের হাতে তৈরি পিঠার স্বাদ পাওয়া যেত, কিন্তু আধুনিক জীবনে এই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। রহিমপুর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে এনেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

উৎসবে একজন স্থানীয় মহিলা তার স্টলে ১৪ রকমের পিঠা পরিবেশন করেন, যা অতিথিদের মুগ্ধ করে। উপস্থিত অতিথিরা জানান, এই ধরনের উৎসব প্রতিবছর আয়োজন করা হলে গ্রামের মানুষদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়বে এবং বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত হবে। উৎসবের সাফল্যে রহিমপুর গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, “এই ধরনের আয়োজন গ্রামের মানুষের মধ্যে মিলন ঘটায় এবং বাংলার সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যায়।”

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top