News Flash

Image

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ইমফল, ৩১ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের ইমফল পশ্চিম জেলায় সেনা-পুলিশ সমন্বিত যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। রাজ্যের পার্বত্য ও উপত্যকা জেলা জুড়ে তালাশি অভিযানে উল্লেখযোগ্য সংখ্যার অস্ত্রশস্ত্র ও যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদের অস্ত্রাগার উৎখাত করেছেন যৌথ বাহিনীর জওয়ানরা, জানিয়েছেন রাজ্য পুলিশের কর্মকর্তা।

রাজ্য পুলিশের সদর দফতরের শীর্ষ কর্মকর্তা জানান, গতকাল সন্ধ্যারাতের দিকে ইমফল পশ্চিম জেলার অন্তর্গত পার্বত্য ও উপত্যকা জেলা জুড়ে যৌথ বাহিনী তালাশি অভিযান চালিয়েছিল। অপারেশনে জেলার সাগাইশাবি রোড (কোনচাক ইয়াংবি রোড) এলাকায় অত্যাধুনিক অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের একটি গোপন অস্ত্রাগার থেকে পয়েন্ট (.) ৩০৩ রাইফেল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত উল্লেখযোগ্য অস্ত্র সরঞ্জামের মধ্যে দুটি বুলেট ভরতি ম্যাগাজিন সহ ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন সহ একটি কার্বাইন, তিনটি সিঙ্গল ব্যারেল বন্দুক, ১২ রাউন্ড গুলি ভরতি আগ্নেয়াস্র্গ, কার্তুজ ভরতি দুটি সিঙ্গল ব্যারেল বন্দুক, চারটি হ্যান্ড গ্রেনেড, একটি স্মোক গ্রেনেড এবং একটি ‘বাওফেং’ (Baofeng) ওয়ারলেস কমিউনিকেশন সেট।

রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে চলমান প্রচেষ্টায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক অঞ্চলে অপারেশন চালিয়েছিলেন জওয়ানরা। 

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top