News Flash

  • Home
  • দেশ
  • দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন তিনি, জিমি কার্টারের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Image

দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন তিনি, জিমি কার্টারের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। রবিবার নিজের বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কার্টার। তিনি ছিলেন আমেরিকার ৩৯-তম মার্কিন প্রেসিডেন্ট। শান্তির জন্য পেয়েছিলেন নোবেল প্রাইজও।

আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মহান দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক, তিনি বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। শক্তিশালী ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র গড়ে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top