News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবে কৃষকদের বনধের ব্যাপক প্রভাব, বাতিল বহু ট্রেন 
Image

পঞ্জাবে কৃষকদের বনধের ব্যাপক প্রভাব, বাতিল বহু ট্রেন 

চণ্ডীগড়, ৩০ ডিসেম্বর (হি.স.): পঞ্জাবে কৃষকদের ধর্মঘটের প্রভাব পড়লো ট্রেন পরিষেবাতেও। সোমবার পঞ্জাবের বিভিন্ন জেলায় কৃষকরা টোল প্লাজা এবং প্রধান সড়কগুলোয় বসে অবরোধ করেন। রেললাইনে কৃষকরা বসে পড়ায় বন্দে ভারত সহ ১৬৩টি ট্রেন বাতিল করতে হয়েছে। প্রায় নয় ঘণ্টা ধরে বিক্ষোভ অবরোধ করেন কৃষকরা। বনধকে সর্বাত্মক ঘোষণা করে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা করেছে কৃষক সংগঠন।

জানা গেছে, সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পঞ্জাবের প্রায় ১৫০টি জায়গায় হাইওয়ে এবং রেললাইনে বসেছিলেন কৃষকরা। এর ফলে অমৃতসর-জলন্ধর-পানিপথ-দিল্লি এবং অমৃতসর-জম্মুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বনধকে সফল বলে উল্লেখ করে বলেন যে, আমরা কাউকে দোকান বন্ধ করতে বাধ্য করিনি। বিভিন্ন সংগঠনের সমর্থন পেয়েছি। পেট্রোল পাম্প, গ্যাস এজেন্সিও এদিন বন্ধ ছিল। কৃষকরা মন্ডিতে সবজি আনেননি এবং অনেক জেলায় দুধ বিক্রেতারাও দুধ সরবরাহ করেননি। অনেক কর্মচারী সংগঠন ও মহিলা সংগঠনও এদিনের আন্দোলনে কৃষকদের সমর্থন দিয়েছে। তবে রাজ্যের কোথাও জরুরি পরিষেবা ব্যাহত হয়নি বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি-সহ একগুচ্ছ দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকে বনধ হয়। বন্দে ভারত এবং শতাব্দী-সহ বহু ট্রেন বাতিল করা হয়, পাশাপাশি বেসরকারি বাস পরিবহনকারীরাও বনধে যোগ দিয়েছে। কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়ালের সমর্থনে বনধের ডাক দেওয়া হয়েছে, যিনি কৃষকদের দাবিগুলি বাস্তবায়নের জন্য এক মাসেরও বেশি সময় ধরে অনশন করছেন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top