News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর নিগমকে না জানিয়ে লাগানো বিজ্ঞাপনের কোম্পানির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে : মেয়র
Image

পুর নিগমকে না জানিয়ে লাগানো বিজ্ঞাপনের কোম্পানির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে : মেয়র

আগরতলা, ২৯ ডিসেম্বর : স্মার্ট সিটি আগরতলায় একের পর এক বিজ্ঞাপনের ব্যানার গজিয়ে উঠছে। পুর নিগমকে না জানিয়ে লাগানো বিজ্ঞাপন নিয়ে সতর্ক করলেন মেয়র।

প্রসঙ্গত, স্মার্ট সিটি প্রকল্পে পুর নিগম আগরতলা শহরকে সুন্দর করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিন্তু সেখানে নিগমকে বৃদ্ধাঙ্গষ্ট দেখিয়ে পুর নিগমের অনুমতি ছাড়াই কিছু বৈধ অবৈধ কোম্পানি ছোট বড় ব্যানার লাগিয়ে শহরের সৌন্দর্য ঢেকে দিচ্ছে।

সম্প্রতি নিগমের বিনা অনুমতিতে একটি সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন শহর তথা সারা রাজ্যকে ঢেকে দিয়েছিল। পরবর্তীতে পুর নিগম তাদের জন্য সাড়ে চার লক্ষ টাকা জরিমানা ধার্য করে। কিন্তু এই ব্যানার লাগানোর প্রথা থেমে নেই। বিভিন্ন জায়গায় নতুন নতুন ব্যানার দেখা যাচ্ছে।

মেয়র দীপক মজুমদারকে এই প্রসঙ্গে বলেন, এ ধরনের বিজ্ঞাপন তিনি নিজেও লক্ষ্য করেছেন। পুর নিগমকে না জানিয়ে যারাই এসব লাগাচ্ছে তাদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হবে। জনগণকে প্রভাবিত করতে গিয়ে যারাই এসব বিজ্ঞাপন লাগাচ্ছে, তাদেরকে সিসি ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top