News Flash

Image

৫৫ হাজার গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ২৬ ডিসেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে যাত্রাপুর থানার পুলিশ। থাম্মামুরার জঙ্গলে অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। এদিন প্রায় ৫৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ওসি সুব্রত দেবনাথ বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যাত্রাপুর থানার অন্তর্গত থাম্মামুরায় গাঁজা চাষ করা হয়। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ।

এদিনের অভিযানের নেতৃত্ব দিয়েছেন পুলিশ ইন্সপেক্টর অরুপ দেববর্মা ও সাব-ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সহ ১১ নং টি এস আর বাহিনীর জোয়ান সহ সঙ্গে ছিলেন এস পি ও জওয়ানরাও।

তিনি জানিয়েছেন, আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই অভিযান জারি রাখতে হচ্ছে। গোপন খবর পেলে আগামীদিনে আরো অভিযান চলবে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top