News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সারা দেশের সাথে রাজ্যেও প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী পালিত
Image

সারা দেশের সাথে রাজ্যেও প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী পালিত

আগরতলা, ২৫ ডিসেম্বর: সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। আজ প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে তাঁর জন্মজয়ন্তী পালিত হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি সভাপতি রাজীব ভট্টাচার্যী, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়া, উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় সহ অন্যান্য কার্যকর্তারা।

এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, ভারত মাতার সুসন্তান, প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সাথে তিনি যোগ করেন, কোটি কোটি কার্য্যকর্তার পথ প্রদর্শক অটল বিহারীর চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। আজকের দিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রীয় নেতৃত্বরা।

এদিন তিনি আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীকে সামনে রেখে প্রতিটি বুথে রক্তদান শিবির, দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচি হাতে নেওশা হয়েছে।

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top