News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়দিন উপলক্ষ্যে মরিয়ম নগর গির্জায় বিশেষ আয়োজন
Image

বড়দিন উপলক্ষ্যে মরিয়ম নগর গির্জায় বিশেষ আয়োজন

আগরতলা, ২৫ ডিসেম্বর : আজ বড়দিন উপলক্ষ্যে মরিয়ম নগর গির্জায় খ্রীষ্ট ধর্মাবলম্বীরা প্রার্থনা সহ কেক কাটা ও বাজি পটকা ফাটানোর আয়োজন করা হয়েছে। ক্রিসমাস উপলক্ষ্যে ২৪ তারিখ রাতে এই আয়োজনে প্রার্থনা করতে আসা ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিকে বিধায়ক রতন চক্রবর্তী আজ বিকেলে বড়দিন মেলা- 2024-এর উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, আজ যীশু খ্রীষ্টের জন্মদিন। খ্রিস্টানদের বড়দিন হিসেবে পরিচিত এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে যীশু খ্রীষ্ট পৃথিবীতে এসেছিলেন বলেই যীশুর ভক্তরা ২৫ শে ডিসেম্বরকে উৎসাহের সাথে পালন করে থাকে।

এদিকে, প্রতিবছর মরিয়ম নগর গির্জায় যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালন করা হয়৷ তাছাড়া, আলোকসজ্জা, নানা বাহারি সাজ সরঞ্জাম দিয়ে গির্জাঘর সাজানো হয়। বড়দিন উপলক্ষ্যে বিরাট মেলার আয়োজনও করা হয়৷ এই বছরেও এর ব্যতিক্রম নেই। এই দুইদিন ব্যাপী মেলায় রাজ্যের বিভিন্ন অংশ থেকে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, বিধায়ক রতন চক্রবর্তী আজ বিকেলে বড়দিন মেলা- 2024-এর উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top