News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রান্তিক উৎসবের উদ্বোধনী পর্বে সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

প্রান্তিক উৎসবের উদ্বোধনী পর্বে সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৫ ডিসেম্বর : প্রতিনিয়ত যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ প্রান্তিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

রাজধানীর প্রান্তিক ক্লাবের পাঁচ দিন ব্যাপী প্রান্তিক উৎসবের সুচনা হয়েছে। আজ এক প্রভাত ফেরীর মাধ্যমে ওই উৎসবের সূচনা হয়েছে। দুপুরে ক্লাব প্রাঙ্গণে উদ্বোধন হল প্রান্তিক উৎসব ২০২৪ এর। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী। তাছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক, ক্লাব সভাপতি দিলীপ কুমার নাথ, ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত এবং প্রান্তিক নামকরণের প্রতিষ্ঠাতা হরিহর সাহা।

এদিন তিনি বলেন, বন্যায় দুঃস্থদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে প্রান্তিক ক্লাব। সবসময় প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে সামাজিক কাজ করা হয়ে থাকে। প্রান্তিক উৎসবের উদ্বোধন করে নেশা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। তিনি নেশার বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top