News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমতলী থানা পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত তিন চোর
Image

আমতলী থানা পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত তিন চোর

আগরতলা, ২৪ ডিসেম্বর: মুদি দোকানে চুরি করতে গিয়ে বাজার ব্যবসায়ী সহ পুলিশের কাছে হাতেনাতে আটক হয়েছে তিন চোর। গতকাল রাতে গভীর রাতে আমতলী বাজারে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার বলেন, সোমবার গভীর রাতে আমতলী বাজারের এক মুদি দোকানে তিন যুবক চুরি করার চেষ্টা করছিল। তখন বিষয়টি আমতলী বাজার ব্যবসায়ী সহ বাজার প্রহরি সহ আমতলী বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নজরে আসে। আর তখন হাতেনাতে আটক করা হয় এই তিন চোরকে।

অভিযুক্তরা হলেন, আগরতলা দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা পল্টু দে, বদদোয়ালী বিবি ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা বিশাল দে এবং আমতলী জুটমিল কোয়াটার সংলগ্ন এলাকার বাসিন্দা হরিশংকর পরশি। তাদেরকে আটক করে আমতলী থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে পুলিশের জিজ্ঞাসা বাদে তারা চুরির ঘটনাটি স্বীকার করে। মঙ্গলবার সকালে আমতলী বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত একটি মামলা দায়ের করে। আমতলী থানার পুলিশ এই ব্যাপারে তিন অভিযুক্তের বিরুদ্ধে ৩০৫(এ), ৩০৭,১১৮(১), ৩(৫) ধারায় একটি মামলা নথিভুক্ত করে।

Releated Posts

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top