News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
Image

প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা, ২৪ ডিসেম্বর : দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগে গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাঞ্চনমালা এলাকার প্রবীণ সিপিআইএম নেতার ক্ষেত্র মোহন মজুমদার। আজ প্রয়াত নেতার বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ১ নং ওয়ার্ডের ক্ষেত্র মোহন মজুমদার এক সময় সিপিআইএমের একজন লড়াকু নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন। অবশেষে গত শুক্রবার কাঞ্চনমালা স্থিত উনার নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ । প্রয়াত নেতা পাচ্ছে রেখে গেছেন স্ত্রী, তিন পুত্র এবং এক কন্যাকে। দলীয় নেতৃত্বদের মাধ্যমে সিপিআইএম এর প্রবীণ নেতার মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে কাঞ্চনমালাস্থিত প্রয়াত ক্ষেত্র মোহন মজুমদারের বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ জেলা এবং মহকুমা কমিটির সিপিআইএমের নেতৃত্বরা।

এদিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত সিপিআইএম নেতার স্ত্রী সহ তাঁর পুত্রদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন। ক্ষেত্র মোহন মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

প্রয়াত সিপিআইএম নেতা ক্ষেত্র মোহন মজুমদারের পুত্রদেরকে তাদের বাবার সুনাম এবং আদর্শকে সারা জীবন বাঁচিয়ে রাখার উপদেশ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা ক্ষেত্র মোহন মজুমদার একজন জনদরদি ব্যাক্তি ছিলেন, সব সময় তিনি মানুষের পাশে থেকে মানুষের সাথে মিশতে খুব ভালবাসতেন, আজ সিপিআইএম এমন একজন নেতাকে হারিয়ে শোকস্তব্ধ।

Releated Posts

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top