News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া বেতনের দাবীতে সুলভ কর্মীদের বিক্ষোভ ও গণঅবস্থান
Image

বকেয়া বেতনের দাবীতে সুলভ কর্মীদের বিক্ষোভ ও গণঅবস্থান

আগরতলা, ২৪ ডিসেম্বর: বকেয়া বেতন ও বেতনের বৃদ্ধির দাবিতে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের কর্মরত সুলভ কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন। পরবর্তী সময়ে অখিল সাফাই মজদুর সংঘের উদ্যাগে জি বি হাসপাতাল চত্বরে গণঅবস্থানে বসেন তাঁরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সুলভ কর্মী বলেন, আউটসোর্সিং ঠিকেদারদের অধীনে দীর্ঘদিন ধরে জিবি হাসপাতালে এবং আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০৯ জন সুলভ কর্মী কাজে নিযুক্ত আছেন। তাঁদের মাসিক ৯০০০ টাকা করে ধার্য্য করা হয়েছিল। তাদেঁর অভিযোগ, দীর্ঘ তিন মাস ধরে তাদের বেতন প্রদান করা হচ্ছে না। তাই বকেয়া বেতন প্রদানের দাবিতে গণঅবস্থানে বসেন তাঁরা।

এদিন তিনি আরও বলেন, দীর্ঘ দিন যাবৎ তাঁরা আগরতলা মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে কাজ করে যাচ্ছেন। ৯ হাজার টাকার বেতনে তাঁরা কাজ করছেন। কিন্তু বেতন প্রদানের সময় ঠিকেদাররা তালবাহানা করছে। প্রতি মাসের একটি নিদিষ্ট তারিখে তাদের বেতন দেওয়া হচ্ছে না। তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। এরই প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top