News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ: বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
Image

অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ: বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

কুয়ালালামপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : রবিবার কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে প্রথম মহিলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টসে হেরে যাওয়ার পরে বাংলাদেশ ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত ৭ উইকেটে ১১৭ রান করে। ভারতের হয়ে ত্রিশা ব্যতীত কেউই বড় স্কোর করতে পারেননি ।

ভারতের হয়ে ইনিংস শুরু করে ত্রিশা ৪৭ বলে ৫২ রান করেন, যার মধ্যে ৫টি ৪ ও দুটি ৬ ছিল। আর মিথিলা বিনোদ ১২ বলে ১৭ রান করেন। বাংলাদেশের হয়ে ফারজানা ইসমীন ৪ উইকেট নেন। আর নিশিতা আক্তার নিশি দুটি উইকেট লাভ করেন। লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য রান করেন দুই ওপেনার ফাহোমিদা চোয়া এবং জুয়াইরিয়া ফেরদৌস। যথাক্রমে ১৮ এবং ২২ রান করেন। একসময় ৪০ বলে ২১ রানে শেষ ৭ উইকেট হারানোর ফলে বাংলাদেশের ইনিংস ভেঙে পড়ে।ভারতের হয়ে তারকা বোলার আয়ুষি শুক্লা ৩ উইকেট নেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top