News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সুর চড়ালেন সুদীপ রায় বর্মন
Image

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সুর চড়ালেন সুদীপ রায় বর্মন

আগরতলা, ২২ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করলেন কংগ্রেসের সর্বভারতীয় কমিটির স্থায়ী সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান তিনি।

প্রসঙ্গত, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষমাপ্রার্থনা করতে এবং তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে সরব হয়েছে কংগ্রেস দল।

রবিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেছেন, সংসদে সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে যখন আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে অসম্মানজনক কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

বিধায়ক বলেন, এই বিষয় নিয়ে কংগ্রেস দল সহ তফশীলি জাতি, তপশীলি জনজাতি, পশ্চাৎপদ শ্রেণী সহ সবকটি রাজনৈতিক দল গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করতে দাবী জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্তের জন্য প্রধানমন্ত্রীর কাছেও তিনি দাবি জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত না হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত হবে বলে হুশিয়ারি দেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top