News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যভিত্তিক অটল বিহারী বাজপেয়িজির জন্মদিন উপলক্ষে সাহিত্য ও কবি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কৈলাসহর
Image

রাজ্যভিত্তিক অটল বিহারী বাজপেয়িজির জন্মদিন উপলক্ষে সাহিত্য ও কবি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কৈলাসহর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ ডিসেম্বর:
কৈলাসহর কলাক্ষেত্রে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যভিত্তিক অটলবিহারী বাজপেয়ির জন্মদিন উপলক্ষে সাহিত্য ও কবি সম্মেলন। কৈলাশহর পুর পরিষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে যে, রাজ্যভিত্তিক অটল বিহারী বাজপেয়িজির জন্মদিন উপলক্ষে সাহিত্য ও কবি সম্মেলন করা হবে কৈলাসহরের কলাক্ষেত্রে। এতে রাজ্যের ও বহি রাজ্যের প্রায় শতাধিক বিভিন্ন ভাষার কবি ও সাহিত্যিকগণ উপস্থিত থাকবেন।

এই অনুষ্ঠান উপলক্ষে ২৪ শে ডিসেম্বর শহরের সমস্ত সাংস্কৃতিক সংস্থার কর্মীবৃন্দ,বিভিন্ন এনজিও, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শহরের বুদ্ধিজীবী সহ  সমাজসেবী সবাই মিলে এক বর্ণাঢ্য রেলী করবে শহরের বিভিন্ন রাজপথে। এরপর ২৫ ও ২৬ শে ডিসেম্বর মূল অনুষ্ঠানটি হবে স্থানীয় কলা ক্ষেত্রে। প্রতিদিন সন্ধ্যার পর স্থানীয় শিল্পী  দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এই অনুষ্ঠানে একজন সাহিত্যিককে অটল বিহারী বাজপেয়ী লাইফ টাইম এচিভমেন্ট উপহার দেওয়া হবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি  অমলেন্দু দাস, ঊনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর, তোর সাংস্কৃতিক দপ্তরের সহ অধিকর্তা  বিশ্বজিৎ দেব, ফটিকরায় কলেজের অধ্যক্ষ  সুব্রত শর্মা, সমাজসেবী  অরুন সাহা সহ অন্যান্যরা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top