News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য জিতেন্দ্রর
Image

মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য জিতেন্দ্রর

আগরতলা, ২২ ডিসেম্বর : মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে চলছে টাকা আর বাহুবলের খেলা। এমনটাই মন্তব্য বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর।

প্রসঙ্গত, বিজেপি’র মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।

তিনি বলেন, বিজেপি’র মন্ডল সভাপতি নির্বাচন নিয়েও দলের মধ্যে টাকার খেলা চলছে। বাহুবলের প্রয়োগে নির্বাচনে জয় পেতে চায় দলের নেতারা। এটা পত্রিকায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেওয়া বিভিন্ন বিবৃতির মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টি ভোট পাওয়ার জন্য অসাংবিধানিক ও অবৈধ নানা ধরনের কারসাজি করে। অন্যান্য দল নির্বাচনের সময় যত টাকা খরচ করে, একা বিজেপি দল এর একশো গুণ বেশি টাকা খরচ করে।

তিনি শাসক দলকে কটাক্ষ করে বলেন, এক দেশ এক নির্বাচনের বিষয়ে যদি বিজেপি এতই চিন্তিত হয়, নির্বাচনের মাধ্যমে সময় ও অর্থ নষ্ট করার ক্ষেত্রে যদি এতই চিন্তা থাকে এদের, তাহলে বিধায়ক কেনা বেচা সহ অন্যান্য অসাংবিধানিক কার্যকলাপ বন্ধ করা উচিত।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top