News Flash

  • Home
  • খেলা
  • জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতলো আফগানিস্তান
Image

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতলো আফগানিস্তান

রিয়াদ, ২২ ডিসেম্বর (হি.স.) : ওয়ানডে সিরিজ জিতে নিল আফগানিস্তান। শনিবার রাতে হারারে স্পোর্টিং গ্রাউন্ডে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান । গাজনাফার ও রশিদ খানের ঘূর্ণিতে ৩০.১ ওভারে ১২৭ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৬.৫ ওভারেই ম্যাচ জিতে যায় আফগানিস্তান। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ২-০তে জিতে নেয় আফগানিস্তান।

জাদুকরী স্পিনে স্রেফ ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন গাজানফার। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরাও হয়েছেন তিনি।আর ৩৮ রানে ৩টি উইকেট নিয়েছেন তারকা লেগ স্পিনার রাশিদ।জিম্বাবুয়ের সর্বোচ্চ রান করেন শন উইলিয়ামস। তিনি ৩ ছক্কা ও ৬ চারে গড়া ৬০ রান করেন।১৯.৫ ওভার বাকি থাকতেই ১২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার সেদিকউল্লাহ আতাল ও আব্দুল মালিক গড়েন ৮৪ রানের জুটি। ৬৬ বলে ২৯ রান করেন আব্দুল মালিক। সেদিকউল্লাহ করেন ৫০ বলে ৫২ রান। এরপর রহমত শাহ ও হাসমতউল্লাহ শহিদী মিলে ২৬.৫ ওভারেই দলকে নিয়ে যায় জয়ের বন্দরে। রহমত শাহ ২৩ বলে ১৭ ও হাসমতউল্লাহ ২২ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top