News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত  সিপিআই নেতা মনোরঞ্জন বসাককে চোখের জলে শেষ বিদায়
Image

প্রয়াত  সিপিআই নেতা মনোরঞ্জন বসাককে চোখের জলে শেষ বিদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর:
প্রয়াত বর্ষিয়ান কমিউনিস্ট  নেতা, সিপিআই রাজ্য কন্ট্রোল কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মনোরঞ্জন বসাককে আজ চোখের জলের বিদায় জানান দলীয় নেতৃত্বরা। তার সকটবাহী মরদেহ সিপিআই কৈলাশহর বিভাগীয় দপ্তর রাখাল রাজকুমার ভবনে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে লাল পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য, পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ,রঞ্জিত মজুমদার, ধনমনী সিনহা, নীলমনি দেব।

শেষ শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই কৈলাশহর বিভাগীয় নেতৃত্ব নীলকুমার সিনহা, হিমাংশু সিনহা, প্রদীপ রাজকুমার, চন্দনগপাল দেব, লক্ষীকান্ত সিনহা সহ অন্যান্য সিপিআই নেতৃত্ব এবং কর্মীসমর্থকগণ।
শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত কমরেড মনোরঞ্জন বসাকের পরিবারবৃন্দ এবং তার প্রিয় কাঞ্চনবাড়ি অঞ্চলের জনগন। তারপর তার সকটবাহী মরদেহ নিয়ে শোক মিছিল বের হয়। শোক মিছিলে শত শত মানুষ অংশগ্রহণ করে চোখের জলে কমরেড মনোরঞ্জন বসাককে শেষ বিদায় জানায়। কাঞ্চনবাড়ি শশ্মানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।

Releated Posts

জুম ক্ষেতে বজ্রপাতে আহত ৯ জুমিয়া কৃষক, গুরুতর ৪ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে…

ByByReshmi Debnath Jun 26, 2026

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top