News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসের যোগদান করল ২০৫ জন ভোটার
Image

বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসের যোগদান করল ২০৫ জন ভোটার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ ডিসেম্বর:
লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের এক কর্মীসভায় যোগদান কর্মসুচি অনুষ্ঠিত হয়। কংগ্রেস নেতৃত্বরা জানান বিজেপি এবং অন্যান্য দল ত্যাগ করে প্রায় ৬০ পরিবারের ২০৫ জন ভোটার এদিন কংগ্রেস দলে যোগদান করেছেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি ও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান।

কংগ্রেস বিধায়ক বিরজিত  সিনহা আলোচনা করতে গিয়ে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে বলেন আমাদের দেশে যোগ্য নেতৃত্বের অভাব এ কারণেই বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলি ভারতকে হুমকি দেয়। কংগ্রেসের হাতেই একমাত্র ভারতবর্ষ নিরাপদ। কংগ্রেস সরকার যতদিন কেন্দ্রে ছিল ততদিন বৈদেশিক শক্তি ভারতের দিকে চোখ তুলে তাকাতে পারেনি। সবশেষে বিভিন্ন দল ত্যাগ করে যে সমস্ত ভোটারা কংগ্রেস দলের যোগদান করেছেন তাদের হাতে কংগ্রেস দলের পতাকা তুলে  দেন জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান ও বিধায়ক বিরজিৎ সিনহা। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top