News Flash

  • Home
  • দেশ
  • জয়পুরে আগুন ও দুর্ঘটনায় আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৪
Image

জয়পুরে আগুন ও দুর্ঘটনায় আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৪

জয়পুর, ২১ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের জেরে ঝলসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালেই এসএমএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ দীপক মাহেশ্বরী বলেছেন, “জয়পুরের আজমের সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের।” এরপরই পশ্চিম জয়পুরের ডিসিপি অমিত কুমার বলেছেন, “মোট ১৪ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।”

উল্লেখ্য, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ জয়পুরের একটি পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনা ও পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তার পরই জোরালো বিস্ফোরণ হয়। প্রায় ৩০০ মিটার জুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়ে। একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই ঝলসে অনেকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন আরও অনেকে।

Releated Posts

কাতারে বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়ের মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২ জন ভারতীয় নাগরিকের মরদেহ শনাক্তকরণ এবং…

ByByNews Desk Jun 23, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jun 23, 2026

বিকশিত ভারত ২০৪৭ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, আইএএস প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন বাস্তবায়নে তরুণ সিভিল সার্ভেন্টদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 23, 2026

আরামবাগে খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ২ মহিলার; আহত অন্তত ৩০

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top