News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনইসি বৈঠক ঘিরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি ট্রাফিক দফতরের
Image

এনইসি বৈঠক ঘিরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি ট্রাফিক দফতরের

আগরতলা, ২০ ডিসেম্বর: আজ আগরতলায় উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের (এনইসি) ৭২ তম পূর্ণাঙ্গ বৈঠক (প্লেনারি) শুরু হবে। ওই প্লেনারি সেশনে অংশ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ সন্ধ্যায় রাজ্যে আসবেন। ওই প্লেনারি বৈঠকে ঘিরে ত্রিপুরা পুলিশের ট্রাফিক বিভাগ আগামী তিনদিনের জন্য শহর আগরতলায় যান চলাচলে নির্দেশিকা জারি করেছে।

এক বিজ্ঞপ্তিতে ট্রাফিক দপ্তরের তরফ থেকে আপৎকালীন পরিষেবায় নিযুক্ত যানবাহনের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। বিকল্প রাস্তাগুলি হলো  নারায়ণপুর-নরসিংগড়-রামনগর-গান্ধীগ্রাম বাজার- শালবাগান-রাবার বোর্ড-চানমারি। জিবি – ইন্দ্রনগর – ধলেশ্বর মঠ চৌমুহনি- যোগেন্দ্রনগর – বাইপাস। গ) – এডিনগর – বটতলা – ফায়ার সার্ভিস – কের চৌমুহনি – শঙ্কর চৌমুহনি – বড়জলা – ময়লাখলা ভায়া এমবিবি বিমানবন্দর। ঘ) জিবি – আইএলএস – এসডিও চৌমুহনি – নন্দননগর – বণিক চৌমুহনি – খয়েরপুর।

২১ ডিসেম্বর প্রজ্ঞা ভবনে 72 তম উত্তর-পূর্ব কাউন্সিল প্লেনারি অনুষ্ঠিত হবে এবং তারপরে ত্রিপুরা স্টেট মিউজিয়াম, উজ্জয়ন্ত প্লেসে রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হবে। তাই রাস্তায় যানবাহন এবং পথচারীদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জায়গাগুলি হলো – হোটেল পোলো টাওয়ারের দিকে গোয়ালাবস্তি, মূর্তিপ্রাঙ্গন থেকে হোটেল পোলো টাওয়ারের দিকে, পুরাতন রাজভবনের পিছনের দিকে মূর্তিপ্রাঙ্গনের দিকে,  ভোলাগিরি ক্রসিংয়ের দিকে বড়জলা এবং উত্তরগেটের দিকে হারাধন সংঘ। 

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top