News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন
Image

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন

আগরতলা, ২০ ডিসেম্বর: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুইজন। আজ সকালে আমতলী খয়েরপুর বাইপাস সড়কের নাগিছড়া আশ্রমপাড়া এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের মধ্যে আহতদের জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে আমতলী খয়েরপুর বাইপাস সড়কের নাগিছড়া আশ্রমপাড়া এলাকায় দু’টি বাইকে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে তিনজন রাস্তায় ছিটকে পড়ে যায়। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দিয়েছে স্থানীয় মানুষ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে শ্রীনগর থানার পুলিশ। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন, আকাশ দাস, কমল পাল, বিশাল বিশ্বাস (20)।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top